বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়ায় ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে টিকিট না পেয়ে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা ভাঙচুর ও রেললাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করে টিকিটের ব্যবস্থা করা হবে।

সকাল থেকে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরাও।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির জানান, সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ট্রেনটিকে আটকে রাখা হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ে। এ কারণে নারায়ণগঞ্জ ছাড়া ঢাকা থেকে সারা দেশ কোনো ট্রেন যেতে পারছিল না। তবে সারা দেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পেরেছে। পরে তাদের সঙ্গে কথা বলার পর অবরোধ প্রত্যাহার করায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, বুধবার সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা টিকিটের জন্য বিমানবন্দর স্টেশনে গিয়েছিলেন। তাদের অভিযোগ, স্টেশনে যাত্রী বেশি, টিকিট নেই। যাত্রীদের কাছ থেকে টিকিট কালোবাজারির যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ আমরা খতিয়ে দেখব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ