বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বৃহস্পতিবারের লোডশেডিংয়ের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর পর তৃতীয় দিন বৃহস্পতিবারের (২১ জুলাই) সূচি প্রকাশ করা হয়েছে। যাতে পিক আওয়ারে কোথায় কখন বিদ্যুৎ থাকবে না তা জানিয়েছে ডিপিডিসি।

এক ঘণ্টার লোডশেডিংয়ের কথা থাকলেও বিদ্যুৎ সরবরাহ কম থাকায় পরিকল্পনার চেয়ে বেশি লোডশেডিং করতে হয়েছে অনেক এলাকায়।

এজন্য ডেসকো বুধবার (২০ জুলাই) ও বৃহস্পতিবারের তালিকা প্রকাশ করেনি। প্রথম দিনের লোডশেডিং সূচি পরিপালন করতে না পারাকে এর কারণ হিসেবে তুলে ধরেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী।

তাদের আওতাধীন এলাকায় যতটা বিদ্যুৎ সরবরাহ পাওয়ার কথা ছিল, তা না আসায় বেশি লোডশেডিং করতে হয়। যে কারণে সূচি অনুসরণ করা যায়নি বলে তিনি জানান।

জ্বালানি সাশ্রয়ে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর সরবরাহ সংকটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে এক ঘণ্টা করে লোডশেডিং করা শুরু হয় মঙ্গলবার থেকে।

এদিন অনেক এলাকায় সূচি ধরে লোডশেডিং করা হলেও কোথাও কোথাও দুইবার করেও বিদ্যুৎ গেছে। আবার কোনো এলাকায় সূচি থাকলেও বিদ্যুৎ যায়নি।

রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ডিপিডিসি। কোম্পানিটির গ্রাহক প্রায় সাড়ে ১৫ লাখ।

ডিপিডিসির আওতাধীন ৩৬ এলাকার মধ্যে বেশিরভাগ জায়গায় একবার লোডশেডিং অর্থাৎ এক ঘণ্টা বিদ্যুৎ না থাকার সূচি রয়েছে। তবে কিছু কিছু এলাকায় একাধিকবার লোডশেডিং অর্থাৎ একঘণ্টার বেশি সময় বিদ্যুতহীন রাখারও সূচি রয়েছে।

রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে ডিপিডিসি। লোডশেডিংয়ের তালিকা দেখতে ক্লিক করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ