বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘দেশের অর্থনীতি যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে তেমনটা নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অর্থনীতি যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে তেমন নয় বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অনেক দেশের তুলনায় আমাদের অর্থনীতি এখনও ভালো অবস্থানে রয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের রিজার্ভ এক যুগ আগের চেয়ে এখন অনেক ভালো। ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি, তখন রিজার্ভ ছিল ১০ বিলিয়ন ডলার। সেটা এখন ৪০ বিলিয়নে গেছে। কেউ কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, সারাবিশ্বে কোথায় কি হচ্ছে, সেটির খোঁজখবর আমরা রাখি। সেখানে কীভাবে নিজেদের সুন্দরভাবে অ্যাকোমডেট করতে পারি, সেটাও আমরা চিন্তা করে রাখি। মূল্যস্ফীতি নিয়ে গণমাধ্যমে এসেছে গত মাসে ৭ দশমিক ৫৬ শতাংশ মূল্যস্ফীতির পরিমাণ। যেটা ৯ বছরের মধ্যে সর্ববৃহৎ, মূল্যস্ফীতি হবে এক বছরের গড়।

মন্ত্রী বলেন, ৭ দশমিক ৫৬ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে আপনারা আতঙ্কিত। আমরা যখন দায়িত্বগ্রহণ করি, ২০০৯ সালে তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। আমরা সেখান থেকে শুরু করে এখন যে মূল্যস্ফীতি সেটা যদি মাস থেকে মাস ধরেন, সেখানে এক রকম হিসাব পাবেন। কিন্তু মাস থেকে মাস মূল্যস্ফীতি হিসাব করি না। আমরা করি গড় মূল্যস্ফীতির হিসাব। এখনো আমাদের গড় মূল্যস্ফীতির পরিমাণ ৫ দশমিক ৯ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ