বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেলসহ কোনো ধরনের জ্বালানির দাম না বাড়ানোর দাবি: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলসহ কোনো ধরনের জ্বালানির দাম না বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় গত ৭ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দেন।

আমাদের প্রশ্ন, বিশ্ববাজারে যখন দাম কমে, তখন কি মন্ত্রীরা কমানোর ইঙ্গিত দেন? বিশ্ববাজারে তেলের দাম বাড়লেই তারা বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যান, এটা ঠিক না। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলসহ কোনো ধরনের জ্বালানির দাম বাড়ানো চলবে না।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, গত আট বছরে ভ্যাট-ট্যাক্স পরিশোধের পরও বিপিসি নিট মুনাফা ৪৮ হাজার ১২২ কোটি টাকা। বিপিসি প্রতিদিন লোকসানের যে হিসাব দেয় তাতেও রয়েছে শুভঙ্করের ফাঁকি ও লুটপাট।

লুটপাটের কথা শুধু আমরা বলছি না, আইএমএফ বাংলাদেশ সরকারকে বারবার চাপ দিচ্ছে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে বিপিসির অডিট করানোর জন্য। তিনি বলেন, বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

মানুষের আয় যে হারে বেড়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কারণ একটাই, তা হচ্ছে বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে একটি দেশ চলতে পারে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ