বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত এক হাজার ১০৪ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ২৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আটজন। একই সময়ে নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছে ৮৭৯ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫০ জনের। মারা গেছেন একজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৭০ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৮০ জন। আজ করোনায় মারা যাওয়া একজন চট্টগ্রাম বিভাগের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ২৪২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৯ হাজার ৫৫টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১২ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ