বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শর্ত না মানলে ন্যাটো সদস্যপদ পাবে না সুইডেন-ফিনল্যান্ড: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ন্যাটোর সম্প্রসারণ নীতি তুরস্কের সংবেদনশীলতার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। জোটের সদস্যপদ প্রত্যাশী সুইডেন এবং ফিনল্যান্ডের সাথে একটি প্রোটোকলে স্বাক্ষর করার কয়েক সপ্তাহ পর গতকাল সোমবার এই বক্তব্য দিলেন এরদোগান। খবর টিআরটি ওয়ার্ল্ড।

গত মাসে মাদ্রিদে ন্যাটো সম্মেলনে তুরস্কের সাথে একমত হয় দুই নর্ডিক দেশ। এরপর শর্তসাপেক্ষে দেশ দুটিকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিষয়টি মেনে নেয় তুরস্ক। সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান দেশ দুটিকে সতর্ক করেন। তিনি বলেন, চুক্তির শর্ত অবশ্যই তাদের মানতে হবে।

এরদোগান বলেন, ‘আমি আবারও বলছি, শর্ত পূরণ না করলে আমরা তাদের ন্যাটোতে যোগদান প্রক্রিয়া স্থগিত করব। সুইডেন ব্যাপারটি গুরুত্ব সহকারে নিচ্ছে না। আমাদের অবস্থান দৃঢ়। বাকিটা তাদের ওপর নির্ভর করছে।’

সর্বশেষ ন্যাটো শীর্ষ সম্মেলনে আঙ্কারা এবং সুইডেন-ফিনল্যান্ড একটি প্রটোকলে স্বাক্ষর করেছিল, যা দেশ দুটিকে ন্যাটো সদস্য হওয়ার অনুমতি দেয়। চুক্তির পর ন্যাটো আনুষ্ঠানিকভাবে সুইডেন ও ফিনল্যান্ডকে ৩০ সদস্যের সামরিক জোটে যোগদানের আমন্ত্রণ জানায়। তবে আঙ্কারার দাবি, তুরস্কের সন্ত্রাসবাদের উদ্বেগের বিষয়ে তাদের পদক্ষেপ নিতে হবে এবং তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর সুইডেন ও ফিনল্যান্ড তাদের ঐতিহ্যগত নিরপেক্ষতা বাদ দিয়ে মে মাসে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করে। কিন্তু তুরস্ক তাদের সদস্যপদ পাওয়ার বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল। তুরস্কের দাবি, তুর্কি সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজি বা পিকেকে এবং ফেটোর মতো সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে আসছে সুইডেন ও ফিনল্যান্ড।

তুরস্কের বিরুদ্ধে ৩৫ বছরেরও বেশি সময়ের সন্ত্রাসী অভিযান চালিয়ে আসছে কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউর সন্ত্রাসী তালিকায় সংগঠনটির নাম রয়েছে। তারা নারী শিশুসহ ৪০ হাজার মানুষ হত্যার জন্য দায়ী।

অন্যদিকে, এরদোগানবিরোধী ফেতুল্লা গুলেনের সংগঠন ফেটো ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের প্রচেষ্টা চালায়। এতে ২৫১ জন নিহত এবং ২ হাজার ৭৩৪ জন আহত হয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ