বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চতুর্মুখী গাড়ির সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে আরশাদুল্লাহ নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি পটুয়াখালীর খালেক মিয়ার ছেলে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। নিহত তিনজনই পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস, একটি কাভার্ড ভ্যান, একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে চতুর্মুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মডার্ন পরিবহণের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী পিকআপের সঙ্গে একটি কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, আহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত অন্য দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ