বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সের চাপায় আব্দুল জব্বার (৫৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে। তিনিফুলপুর বাসস্ট্যান্ড এলাকার হাজী রোডের পান ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, আব্দুল জব্বার স্থানীয় ইমাদপুর বড় মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আব্দুল জব্বার। ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়ক পারাপার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মহাসড়কে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে তার আত্মীয়রা বাড়ি নিয়ে গেছেন। অভিযুক্ত অ্যাম্বুলেন্স ও এর চালককে শনাক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ