বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কমলগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতে রাসুল (সা:) ও উম্মুল মু'মিনিন আ'য়েশা (রাঃ) এর শানে জঘন্য কটুক্তির প্রতিবাদে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার আদমপুর বাজারে মরহুম মৌলভী আব্দুস সোবহান ইসলামী গণ-পাঠাগারে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের 'সৃজনে মননে কমলগঞ্জ ' এর সমন্বয়ক তরুণ লেখক ও সংগঠক আহমাদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডা. কাইয়ুম উদ্দিন সাহেব।

এছাড়াও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবঃ সার্জেন্ট ও মণিপুরী মুসলিম পাঠাগার'র সেক্রেটারি জনাব তৈয়ব আলী, কমলগঞ্জ কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান
জনাব শামীম আহমদ, আওয়ার ইসলামের প্রতিবেদক সাংবাদিক রফিকুল ইসলাম জসিম প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য ও অনুসরণের জন্যে, তাঁর কাঙ্ক্ষিত মুহাব্বত-ভালোবাসায় হৃদয়-মনকে সিক্ত করার জন্যে, ঈমানের সুরক্ষার জন্যে এবং ইসলামের বিরুদ্ধে কলম ও বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সহীহ সূত্রের সীরাতে নববী অধ্যয়ন করা সময়ের অপরিহার্য দাবী। আগামী প্রজন্মের মাঝে রাসূল সা:-এর শিক্ষা ও ইসলামী ইতিহাস পাঠে আগ্রহ বাড়াতে সীরাতের কিতাব অধ্যয়ন করার পরামর্শ দিয়ে সৃজনে মননে কমলগঞ্জ মোবারকবাদ জানান।

উদ্বোধনী বক্তব্য পেশ করেন সৃজনে মননে কমলগঞ্জ এর সমন্বয়ক আহমাদ বোরহান উদ্দিন। বক্তব্যে বক্তাগণ সীরাত পাঠের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে মিশন ও ভিশন দিয়ে রাসূল সা. কে প্রেরণ করা হয়েছে, সে মিশন ও ভিশনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করার আহবান জানান। এছাড়া সকল আল্লাহ, রাসূল তথা ইসলাম বিদ্বেষীদের ছড়ানো ইসলাম বিদ্বেষের প্রতি তীব্র নিন্দা জানান।

উল্লেখ্য, ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ সা. ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রা. এর শানে জঘন্য কটুক্তির প্রতিবাদে মাস ব্যাপী এক সীরাত পাঠের আয়োজন করে 'সৃজনে মননে কমলগঞ্জ, গত ৬ জুলাই অনলাইনে নির্ধারিত বইয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সীরাত প্রতিযোগিতায় সম্মাননা পুরস্কার পেলো যারা, প্রথম শমসেরনগর বিএএফ শাহীন কলেজ'র শিক্ষার্থী সারোয়ার হোসেন, দ্বিতীয় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ'র একাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাস্সুম সুলতানা, তৃতীয় কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা সুলতানা, চতুর্থ কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ মুহিন মিয়া, সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ (বিজ্ঞান) শিক্ষার্থী আফিকুল ইসলাম, ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম (বিজ্ঞান) শিক্ষার্থী তোফাজ্জল ইসলাম। এছাড়াও বিশেষ সম্মাননা পেলেন যারা,সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান খান, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ইয়াজ উদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ