বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঢাবির ৭ কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

শুক্রবার (১৫ জুলাই) ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট (শুক্রবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট (শুক্রবার) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য জানতে collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শুক্রবার (১৫ জুলাই) থেকে শুরু হয়েছে। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। সরকারি সাতটি কলেজে মোট ২২ হাজার ৩৪০টি আসনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ