বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আযহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কের কালিহাতীর উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (১৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু এলাকায় আম বোঝাই ট্রাক উল্টে গিয়ে প্রায় একঘণ্টা যানচলাচল বন্ধ থাকে এবং ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপের ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে যানজটের কারণে গন্তব্যে যেতে মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার যেতেই সময় লেগে যাচ্ছে ৫-৬ ঘণ্টা।

এছাড়াও সড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়, এলেঙ্গা, রাবনা বাইপাস, টাঙ্গাইল বাইপাস এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। গন্তব্যে যেতে গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু এলাকার তিন নম্বর ব্রিজের কাছে ট্রাক উল্টে যাওয়ায় এবং ঢাকাগামী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ