বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ কার্যক্রম সম্পন্ন হওয়ায় হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেবে।

এখন পর্যন্ত ওই ফ্লাইটে কতজন যাত্রী থাকবে, তা নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ হজ অফিস (ঢাকা) জানায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী দেশে ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এ বছর বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। পরবর্তীতে জুলাইয়ে দ্বিতীয় দফায় আরও ২ হাজার ৪১৫ জন হজে করতে সৌদি গেলে মোট হজযাত্রী বেড়ে দাঁড়ায় ৬০ হাজার। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এবার সৌদি আরবে মারা গেছেন ১৫ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ