বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাড়ছে জ্বর-সর্দিকাশি ও শ্বাসকষ্টের রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে বেড়েছে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টের রোগী। ঘরে ঘরে দেখা মিলছে এমন চিত্রের। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটি যেমন ঘটছে, তেমনি করোনায় আক্রান্ত হওয়ার কারণেও হচ্ছে।

তাই শারীরিক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অসুস্থ হলে নিজে চিকিৎসা না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেন। চিকিৎসকরা জানালেন, এসব রোগীর নমুনা পরীক্ষা করে ৩০ থেকে ৪০ শতাংশের শরীরে করোনা শনাক্ত হচ্ছে।

রাজধানীর প্রায় সব হাসপাতালেই চিত্রই এখন প্রায় এক রকম। এক মাস আগেও কিছু বেড ফাঁকা পাওয়া গেলেও এখন তা কানায় কানায় পূর্ণ। জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

চিকিৎসকরা বললেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে সারাদেশে বেড়েছে জ্বর, সর্দিকাশি ও ডায়রিয়া রোগী। বর্ষার শুরু থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সেই সাথে বেড়েছে করোনার সংক্রমণ।

স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে বলেও জানালেন চিকিৎসকরা। তারা তাগিদ দিলেন, লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে।

প্রয়োজনে টেলিমেডিসিন সেবা গ্রহণের পরামর্শও দিলেন তারা। সেই সাথে সতর্ক করে বললেন, রোগীরা যেন ফার্মেসি থেকে নিজেদের ইচ্ছেমতো ওষুধ না খান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ