বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে কলকাতার আদালতে ইডির চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পি কে হালদারসহ অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বুধবার (১৩ জুলাই) এ চার্জশিট জমা দেন তারা।

ভারতীয় আইন অনুযায়ী গ্রেফতারের ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করেন ইডির আইনজীবি অরিজিত চক্রবর্তী। তবে এতে পি কে হালদার ও তার সহকর্মীদের নতুন কোন ধারায় অভিযুক্ত করা হয়নি। আগে থেকেই আরোপ করা প্রিভেনশন অফ মানি লন্ডারিং এক্ট মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।

চার্জশিটে অভিযুক্ত ৬ জন ছাড়াও আরও দুই সংস্থার নামও যুক্ত করেছে ইডি।

দেশটিতে এখন পর্যন্ত ৮৮ টি ব্যাংক একাউন্ট, ২২টি বিলাসবহুল বাড়ি ও ৩শ' কোটি রুপীর খোজ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও তদন্তে সামনে এসেছে আবাসন খাতে পি কের কোটি কোটি কোটি রুপির বিনিয়োগের তথ্যও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ