বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ডেঙ্গুতে নতুন করে আরও ৫১ জন আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারা দেশে একদিনে ডেঙ্গুতে নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ৩৯ জন ও ঢাকার বাইরে ১২ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৫১ জন নিয়ে এই মৌসুমে ডেঙ্গুতে এক হাজার ৫২৮ জন আক্রান্ত হয়েছে।

এদিকে, ঈদের ছুটিতে এডিস মশা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর বিষয়ে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন তাঁরা। একইসঙ্গে আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে বলেছিলেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে ঢাকায় ৩৯ জন ও ঢাকার বাইরে ১২ জন আক্রান্ত হয়েছে। গতকাল ছিল ৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে এ বছর মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৮ জন। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১২৬ জন ও ঢাকার বাইরে ৪৩ জন। এ বছর এখন পর্যন্ত একজন ছাড়া আর কোনো মৃত্যু হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ