বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডা. আশরাফুলের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে যুব আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি ডাঃ মোঃ আশরাফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ জুলাই) বুধবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা এ প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন।

জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুরশেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ভিন্নমতকে দমানোর জন্য সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচার নির্যাতন থেকে কৃষক শ্রমিক নিরীহ জনতা কেহ রেহাই পাচ্ছে না।ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে মানুষের কল্যাণের কাজ করার চেয়ে ভিন্নমতের মানুষকে দমনে তারা ব্যস্ত হয়ে পড়েছে।

এর অংশ হিসাবে ইসলামী যুব আন্দোলনের নেতা ডাঃ আশরাফুল ইসলামের উপর নেক্কারজনক সন্ত্রাসী করে আহত করে;যা কোন কোন ভাবে মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তিনি।

জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন সঞ্চালনায় মানববন্ধনে ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ সভাপতি আব্দুল জব্বার গাজি, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী,সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ