বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার পাঁচ নারীসহ ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়। সদ্য মারা যাওয়া দুজন হলেন শিরিনা আক্তার (৬০) ও মো. রফিকুল ইসলাম (৫২)।

শিরিনা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯। তিনি ৭ জুলাই মারা যান। রফিকুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০। তিনি ৩ জুলাই মারা যান।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ