বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ সাত ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করে। পরে সন্ধ্যা ৬টায় ট্রেন চলাচল শুরু হয়।

মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম ও আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজহারুল করিম জানান, সকাল ১০টা ৫০ মিনিটে আখাউড়া থেকে ছেড়ে আসা আপ-৯৫১- তেলবাহী একটি ট্রেন বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুরের মাঝামাঝি স্থানে এসে এর ইঞ্জিন থেকে পিছনের ৬ নম্বর বগির সামনের ২টি চাকা লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, এর ফলে সিলেটগামী ৭১৯নং পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। দুপুর ১টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। পরে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ