বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে লড়বেন বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রধান বিরোধীদল সামাজি জানা বালাবউইগেয়ায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা বিবিসিকে বলেছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন পেতে ইতোমধ্যে মিত্রদের সঙ্গে আলোচনা করেছে এসজেবি। মূলত আলোচনার পরই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার এই আগ্রহের কথা জানান তিনি।

শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সংকটে আছে। সংকট এতোই তীব্র আকার ধারণ করেছে যে, অতি প্রয়োজনীয় খাদ্য, জ্বালানি এবং ওষুধ আমদানির অর্থও দেশটির রিজার্ভে নেই। এই সংকটকে কেন্দ্র করে গত মার্চের পর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।

গত শনিবার বিক্ষোভকারীরা কলম্বোর প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢোকে পড়েন। যদিও বিক্ষোভকারীরা ঢোকার আগেই প্রেসিডেন্টকে নৌবাহিনীর একটি দল নিরাপদে সরিয়ে নেয়।

প্রেসিডেন্ট রাজাপাকসে ঘোষণা দিয়েছেন, চলতি সপ্তাহেই পদত্যাগের পরিকল্পনা করেছেন তিনি। আর দেশটির পার্লামেন্টের স্পিকার বলেছেন, পার্লামেন্টের আইনপ্রণেতারা আগামী ২০ জুলাই তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।

বিবিসিকে সাজিথ প্রেমাদাসা বলেছেন, প্রেসিডেন্ট পদটি শূন্য হলে পদটির জন্য তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত বলে মত দিয়েছে তার দল ও মিত্ররা।

২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। এখন সামনের নির্বাচনে জিততে হলে ক্ষমতাসীন এমপিদের সমর্থন দরকার হবে। যদিও রাজাপাকসে পরিবার জনরোষের মধ্যে পড়লে সাজিথ প্রেমাদাসা দেশটিতে আগের তুলনায় জনপ্রিয় হতে থাকেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ