বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন। বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১২ জুলাই) ঢাকার জাপান দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এদিন ঢাকার জাপান দূতাবাসে শিনজো আবের মৃত্যুতে খোলা শোক বইয়ে সই করেন পররাষ্ট্রমন্ত্রী।

এরপর আব্দুল মোমেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাপান আমাদের সহায়তা করে আসছে। বিশেষ করে সে সময় জাপানি কোম্পানিগুলো আমাদের নানাভাবে সাহায্য করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আমাদের বিশ্বস্ত বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশেও এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার আমন্ত্রণে জাপান সফর করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে আমরা জাপানকে সমর্থনও দিয়েছিলাম। আর জাপান আমাদের অর্থনৈতিকভাবে নানা সহায়তা দিয়েছে। শিনজো আবে আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন।

গত ৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান শিনজো আবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ