শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘বন্যার ক্ষতি পূরণে দ্রুত উদ্যোগ নেবে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ইতোমধ্যে সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা মন্ত্রণালয় থেকে এটি কম্পাইল করছি। বন্যার ক্ষয়ক্ষতি পূরণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য, চাল, টিন ও গৃহনির্মাণসামগ্রী রয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ক্ষয়ক্ষতি পূরণে একটি তড়িৎ উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

বন্যায় জনগণ অনেক কষ্টের মধ্যে দিন পার করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, আমরা বানভাসি মানুষদের প্রতি সমবেদনা জানাই। কোন জায়গায় কী ক্ষয়ক্ষতি হয়েছে, সংবাদ সম্মেলন করে সেটি জানাতে পারব।

প্রতিমন্ত্রী বলেন, বন্যার পানি কমে যাওয়ায় কিছুটা ঈদের আনন্দ দেখা গেছে। বানভাসি মানুষ যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য আমরা পর্যাপ্ত মানবিক সহায়তা দিয়েছি। নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।

নগদ দুই কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যার্তদের এক হাজার মেট্রিক টন চাল, চার হাজার বান্ডিল টিন, এক কোটি ২০ লাখ টাকা গৃহনির্মাণ মজুরি বাবদ দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ