বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

কিশোরগঞ্জের জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মুহাদ্দিসকে ছুরি*কাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মুহাদ্দিস ও কাছারি মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ জুলাই) মাগরিবের নামাজের পর সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরীর পাশে নিজ বাসায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ জানান, মাগরিবের নামাজের পর কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লুৎফর রহমানে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কী কারণে কারা ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ