বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

আগামী সপ্তাহ থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তার কারণে দেশে বর্তমানে বৃষ্টির প্রবণতা খুবই কম। দেশের উত্তরাঞ্চল বৃষ্টিহীন। এছাড়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়েছে। যেখানে সামান্য বৃষ্টি হচ্ছে সেখানেও তা কেটে গেলে দেখা দিচ্ছে অস্বস্তিকর গরম।

এ অবস্থায় মৌসুমি বায়ু সক্রিয় হলে আগামী সপ্তাহ নাগাদ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১১ জুলাই) সকাল নাগাদ আগের ২৪ ঘণ্টায় রংপুর এবং রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালী ও সিলেটে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় হলে ১৫ জুলাইয়ের পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে, গত কয়েকদিন ধরে রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এই মৃদু তাপপ্রবাহ পঞ্চগড় এবং শ্রীমঙ্গল অঞ্চলেও বিস্তৃত হয়েছে।

আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় জেলা ও শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ