বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

পশুর চামড়া কোনোভাবেই যেন নষ্ট না হয়: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। কোরবানির পর পশুর চামড়া কোনোভাবেই যেন নষ্ট না হয়। চামড়ার সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণের জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ লবনের ব্যবস্থা রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জনগণকে সচেতন করার জন্য কোরবানির পশুর চামড়া সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। লবণ সংক্রান্ত প্রয়োজনে হটলাইনও চালু করা হয়েছে।

রোববার (১০ জুলাই) সকালে নরসিংদীর মনোহরদীতে গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার এ বছর ভারত থেকে কোনো গরু দেশে ঢুকতে দেয়নি। দেশেই খামারিরা কোরবানির জন্য পর্যাপ্ত গরু প্রস্তুত করেছে। যার ফলে দেশে কোনো গরুর সংকট হয়নি। বাজারে দাম ভালো পাওয়ায় খামারিরাও লাভবান হয়েছেন।

মন্ত্রী আরও বলেন, কোরবানির পর পশুর রক্তসহ সব ধরনের বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্বে ও সিটি কর্পোরেশন বা পৌরসভার সহায়তায় অপসারণ করে ফেলতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ