বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে : চসিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানির পশুর বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পাঁচ হাজার কর্মী কাজ করছেন। এরই মধ্যে ৮০ শতাংশ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি চসিকের। বাকি কাজ রাতের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা মেয়রের।

জানা গেছে, ঈদের দিন সকাল থেকেই এসব কর্মী বর্জ্য অপসারণে নিয়োজিত আছে নগরীর ৪১টি ওয়ার্ডে। এ ছাড়া ৩৪৫টি গাড়ি সার্বক্ষণিক বর্জ্য অপসারণের জন্য রাখা হয়েছে। আর এসব কার্যক্রম তদারকি করছে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ।

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ বলছে, প্রতি বছরের মতো এবারও বর্জ্য অপসারণের জন্য মহানগরীকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে। কনজারভেন্সি বিভাগ, প্রকৌশল বিভাগ, ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন। পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুততার সঙ্গে জবাই করা পশুর ময়লা-আবর্জনা খড়কুটো সংগ্রহ করে রক্ত ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছে, যাতে পরিবেশ দুর্গন্ধমুক্ত থাকে।

চসিক মেয়র এম রেজাউল করিম জানান, নগরীর ৮০ শতাংশ কোরবানির বর্জ্য এরই মধ্যে অপসারণ করা হয়েছে। বাকি বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ