বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত ৯টার দিকে বিনেরপোতা বিসিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- বজলুর রহমান সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার মৃত শাহ আব্দুল কাদেরের ছেলে এবং আব্দুস সালাম পলাশপোল এবিখান পেট্রল পাম্প এলাকার মৃত মঈন ড্রাইভারের ছেলে।

আহত হাফিজুর রহমান নিউমার্কেট এলাকার বুলবুল আহমেদের ছেলে। তারা তিনজনই ব্যবসায়ী ও বন্ধু ছিলেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। বিনেরপোতা এলাকায় এসে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি এ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে বজলুর রহমান মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীনাবস্থায় মারা যান আব্দুস সালাম। হাফিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ