শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শিক্ষামন্ত্রী আবারও করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসাসেবা নিচ্ছেন।

শনিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষামন্ত্রীর দেহে করোনাভাইরাসের কিছু উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ডা. দীপু মনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

তিনি দশম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি আবার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ