শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

‘বন্যাদুর্গতদের পাঁচশত কোটি টাকা বরাদ্দের দাবী খেলাফত মজলিসের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ বন্যাকবলিত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনসহ বৃহত্তর সিলেট অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরী উদ্ধার তৎপরতা ও ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্ম¥ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যাদুর্গত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, টানা বর্ষণ আর ভারত থেকে আসা ঢলের পানি ও টানা বর্ষণে সিলেট নগরীসহ সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোন জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পরেছে।

এদিকে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় কুড়িগ্রাম, জামালপুর অঞ্চলে বন্যা পরিস্থির অবনতি হচ্ছে। বানের পানির তীব্র ¯্রােতে গবাদী পশু, বাড়ী-ঘর সব কিছু ভেসে যাচ্ছে। বন্যাপরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। পুরো সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মানুষ বাঁচার জন্য আকুতি করছে।

এ অবস্থায় বন্যা প্লাবিত অঞ্চলসমূহকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরী ভিত্তিতে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা জোরদার করতে হবে। সিলেট-সুনামগঞ্জে চলমান সেনাবাহিনীর উদ্ধার তৎপরতায় প্রয়োজনের সামরিক হেলিকপ্টার ব্যবহার করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে পাঁচশত কোটি টাকা বরাদ্দের দাবী জানান। একইসাথে সমাজের সামর্থবানদেরকেও জরুরীভিত্তিতে বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ