রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত

পানির তোড়ে সেতু ভেঙে নেত্রকোনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বন্যার পানিতে তোড়ে একটি রেল সেতু ভেঙে গেছে। এর ফলে সারাদেশের সঙ্গে এই জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার রাতে উপজেলার মোহনগঞ্জ ও অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ২৩ নম্বর রেল সেতুটি পানির স্রোতে ভেঙে যায়।

বারহাট্টা রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করে জানান, রেলসেতুটি ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে নেত্রকোণার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে এই রুট দিয়ে চলাচল করা কোনো ট্রেন যেতে পারছে না।

সেতু ঠিক করতে কত সময় লাগতে পারে তা জানাতে পারেননি গোলাম রাব্বানি। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিলেট ও সুনামগঞ্জের মতো নেত্রকোণাতেও বন্যা দেখা দিয়েছে। আজও বর্ষণ অব্যাহত আছে। পানিতে জেলাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কলমাকান্দা, দুর্গাপুর ও বারহাট্টা উপজেলায় লাখ লাখ মানুষ। বিশেষ করে কলমাকান্দার পরিস্থিতি বেশি শোচনীয়। উপজেলার আটটি ইউনিয়নের ৩৪৩ গ্রামের মধ্যে বেশিরভাগ গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ জেলাসহ পুরো বিভাগের প্রায় ৮০ ভাগ প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনী। বন্যার পানি প্রবেশ করায় বন্ধ করা হয়েছে সিলেট ওসমানী বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। সারাদেশে বাতিল করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ