শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় আলেম ও মুসলিম নেতাদের গ্রেপ্তারে উদ্বেগ ‘রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তাঁর সঙ্গে শ্রদ্ধা ও সৌহার্দ্য অটুট ছিল’ মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি

আপনাদের পাশে আছি, ভয় নেই: সিলেটবাসীর উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বানভাসি মানুষের জন্য সর্বাত্মক সাহায্যের ঘোষণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আপনাদের ভয় নেই। সব সাহায্য নিয়ে পাশে আছি।

শুক্রবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে এসে আব্দুল মোমেন জানান, তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

মন্ত্রী বলেন, ‘ত্রাণের কোনো অভাব নেই। যথেষ্ট দেয়া হয়েছে। ক্যাশ টাকা দেয়া হয়েছে। প্রায় ৮ হাজার প্যাকেট শুকনা খাবার ইতিমধ্যে দেয়া হয়েছে। এছাড়া চাল ২০০ টন এবং নগদ ২৩ লাখ টাকা দেয়া হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।’

তিনি বলেন, ‘তবে জরুরি ভিত্তিতে পানিবন্দিদের উদ্ধার করা দরকার। এ জন্য আর্মি নিয়োগ দেয়া হয়েছে। নৌকা সবার বাড়ি পৌঁছে যাবে।’

যথেষ্ট ত্রাণ থাকলেও রান্না করা খাবার নিয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সবাইকে সাহস দিয়ে আব্দুল মোমেন বলেন, ‘আপনাদের ভয় নেই। পাশে আছি। সহকর্মী সবাইকে বলছি যুক্ত হয়ে যান।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ