আদিয়াত হাসান: ভারতে বিজেপির নেতাদের মহানবী সা:-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশাল গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের মহানবী সা:-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছে সাধারণ মুসল্লিরা।
ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক রাসূলুল্লাহ (সা.) ও উম্মুল মুমিনিন আয়েশা রা.-এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ও তার প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা (রা.) সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব খেলাফত বাংলাদেশ। আজ শুক্রবার বাদ জুমা পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদ চত্ত্বরে সমাবেশ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ জুমা আশুলিয়ার বিভিন্ন মসজিদ থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে নেমে আসেন মুসল্লিরা। এ সময় তারা বাইপাইল-আব্দুল্লাহপুর, নবীনগর-চন্দ্রা মহাসড়ক বন্ধ করে দিয়ে সমাবেশ করেন।
শুক্রবার জুমার নামাজের পর ধামরাইয়ে সর্বস্তরের উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চত্বর মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্টেশনের সাভার সিটি সেন্টারের সামনে মহাসড়কের দু’পাশ বন্ধ করে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ কারে উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে রাসূলপ্রেমী হাজারো মুসল্লি।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে মিছিà¦