বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল অজ্ঞাত পরিচয় হামলাকারী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. আলীমুদ্দিন ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের মাঝি।

এপিবিএন ৮-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, রাত ১১টার দিকে ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের বাড়ির সামনে অবস্থান করছিলেন আলীমুদ্দিন। এ সময় অজ্ঞাত পরিচয় একদল লোক তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ক্যাম্প সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে আলীমুদ্দিনের বয়স ও বিস্তারিত পরিচয় এবং হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার কারণও জানা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এরমধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শেখ মোহাম্মদ আলী বলেন,' দুবৃত্ত্বরা এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ