বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় সদর থানার দেওভোগ আখরার সামনে রবি সাধুর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা ওই পরিবারের তিন ভাইয়ের তিন স্ত্রী ছিলেন।

নিহতরা হলেন—রনজিৎ ঘোষের স্ত্রী বিমলী রানী ঘোষ, তাঁর ভাই দীপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ ও অপর ভাই নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুজ্জামান জানান, আজ দুপুরে বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির কলাপসিবল ঘেটে পড়ে। এ সময় গেটের ভেতর জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করতে গেলে বিমলা রানী বিদ্যুৎপৃষ্ট হন। তাঁকে রক্ষা করতে অপর দুই ভাইয়ের স্ত্রী এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনই মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ