সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

দেশে মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে মাঙ্কিপক্স আক্রান্ত এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আজ মঙ্গলবার (৭ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগীর অস্তিত্ব নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো সংবাদ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে মাঙ্কিপক্স আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে তথ্য দেওয়া হচ্ছে। এটা সঠিক নয়। দেশে এই মুহূর্তে মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগী নেই। ভবিষ্যতে আক্রান্তের ঘটনা ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে আজ মঙ্গলবার দুপুরে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। আকসি আলতে নামের ওই তুর্কি নাগরিক তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ