বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের বলিয়ারপুরে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন যাত্রী।

রোববার (০৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা অন্তঃসত্ত্বা পূজা সরকার ও পরমাণু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন। বাসটি রায়েরবাগ রুটের ছিল বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক আবার বাসের সামনের অংশে ধাক্কা দিলে চারজন নিহত হন। এদের মধ্যে পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রয়েছেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ঘটনা সাড়ে ৯টার দিকে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫-৪০ জনের মতো।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত পরিবহন উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ