বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

সীতাকুণ্ডে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে বলে আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

চট্টগ্রামের সীতাকুন্ড কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে এর পিছনে কারা জড়িত তা বের করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আজ রোববার (৫ জুন )গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

নেতৃদ্বয় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।

নেতৃদ্বয় আহতদের সুচিকিৎসার জন্য সরকার, দলীয় নেতাকর্মীসহ দেশবাসী সবার কাছে দল-মত-নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ