বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একটি জাল হাদিস: যে ব্যক্তি আযানের সময় কথা বলবে মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলম ডেস্ক: একটি দেয়ালে কাগজ সাঁটানো। তাতে লেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি আযানের সময় কথা বলবে মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না।

এটি একটি জাল বর্ণনার বক্তব্য; এখানে একটু ভিন্ন ভাষায় পেশ করা হয়েছে। উক্ত জাল বর্ণনাটি সম্পর্কে এ বিভাগেই ইতিপূর্বে (ডিসেম্বর ২০০৫) লেখা হয়েছে। বর্ণনাটি হল-

مَنْ تَكَلَّمَ عِنْدَ الأَذَانِ خِيفَ عَلَيْهِ زَوَالُ الإِيمَانِ.

যে ব্যক্তি আযানের সময় কথা বলবে তার ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে।

আল্লামা সাগানী রাহ. একে জাল বলেছেন। -রিসালাতুল মাউযূআত ১২; কাশফুল খাফা ২/২২৬, ২৪০

এ বর্ণনার ‘ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে’- এ কথাকেই ‘মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না’ বলে ব্যক্ত করা হয়েছে। সুতরাং এ কথাটি জাল ও ভিত্তিহীন।

আযানের সময় আযানের উত্তর দেওয়া উচিত। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ.

যখন আযান শুনবে তখন মুআযযিন যা বলে তোমরাও তাই বল (অর্থাৎ আযানের জবাব দাও)। -সহীহ মুসলিম, হাদীস ৩৮৩

আর আযানের জবাব কীভাবে দেবে তাও হাদীসে শেখানো হয়েছে; মুআযযিন যা বলে তা-ই বলবে, তবে হাইয়া

আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ-এর সময় ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলবে। এরপর দরূদ শরীফ পড়বে, তারপর দুআ পড়বে।

এক হাদীসে আযানের জবাব উল্লেখ করে বলা হয়েছে- যে ব্যক্তি দিল থেকে আযানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে। (দ্র. সহীহ মুসলিম, হাদীস ৩৮৫)

সুতরাং আমরা আযানের সময় কথাবার্তা গল্পগুযবে লিপ্ত না থেকে আযানের জবাব দেব এবং এ মহা ফযীলত লাভের চেষ্টা করব।

সূত্র: আল কাউসার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ