মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী প্রতিদিন কয়টি ডিম খাওয়া ভালো? 

মিরসরাইয়ে ‘ডাকাত’ সন্দেহে র‌্যাব সদস্যদের গণপিটুনি, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত সন্দেহে র‌্যাবের তিন সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাদের ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করে স্থানীয় ব্যক্তিরা।

আহত র‌্যাব সদস্যরা হলেন, কাউসার (২৯), মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে মিরসরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ বলেন, বুধবার সন্ধ্যায় র‌্যাবের তিন সদস্যকে স্থানীয়রা পিটিয়ে আহত করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পরবর্তীতে উন্নয়ন চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাদের ঢাকায় নেয়া হয়েছে।

র‌্যাবের সদর কোম্পানী কমান্ডার তাহিয়াত চৌধুরী বলেন, ঘটনা শুনে চট্টগ্রাম থেকে র‌্যাবের একটি টিম মিরসরাইর বারৈয়ারহাট যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ