মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী প্রতিদিন কয়টি ডিম খাওয়া ভালো? 

পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায়দের কল্যাণে ব্যয়ের আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

চরমোনাইয়ের পীর বলেন, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ খুব অসহায় জীবনযাপন করছে। দেশের খেটে খাওয়া মানুষ আজ অসহায় জীবনযাপন করছে। অথচ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এর মধ্যেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। আমরা বিইআরসিকে মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

চরমোনাইয়ের পীর আরও বলেন, দেশে দুর্নীতির হরিলুট শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে আট লাখ কোটি টাকা। এসব দুর্নীতি বন্ধ করলে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দামসহ কোনো কিছুরই দাম বাড়ানোর প্রয়োজন হবে না।

এ সময় চরমোনাই পির বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবে এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতায় গভীর উদ্‌বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপদে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

চরমোনাইয়ের পীর বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির যুক্তি তৈরি করবে। এর প্রভাবে সব পণ্যের দাম বহুগুণ বাড়বে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ