বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া আরও ১৬০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস মহামারি ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতায় লিবিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে আটকা পড়েছিলেন ওই বাংলাদেশিরা।

আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে বুরাক এয়ারের একটি ভাড়া করা বিশেষ বিমানে প্রবাসীরা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী এক বাংলাদেশি নাগরিককেও দেশে আনা হয়েছে। প্রবাসীদের সবাই স্বেচ্ছায় দেশে ফেরত এসেছেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফেরত আসা প্রবাসীদের মধ্যে ৯ জন অসুস্থ ও ৭ জন হেপাটাইটিস-বি আক্রান্ত হওয়ায় লিবিয়ার বিশেষ জেলে আটক ছিলেন তারা। বেশির ভাগ ৭ থেকে ৮ বছর কাজ করেছেন সেদেশে। লিবিয়া থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকায় ফিরতে পারছিলেন না অনেকে।

করোনাভাইরাসের মধ্যে আইওএমের সহায়তায় এখন পর্যন্ত ৯টি ফ্লাইটে লিবিয়ায় আটকে বাংলাদেশিদের ফেরত আনা হয়েছে। এসব ফ্লাইটে ১ হাজার ৩৭৯ জন প্রবাসী দেশে ফিরেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ