মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’ সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা?

জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে তার শরীরে তাপমাত্রা ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসক।

একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ১০১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কয়েক দিন পরপর জ্বর আসে একাধিক কারণে। তিনি লিভার ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ।

মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে বাসায় রেখে যেসব পরীক্ষা করা সম্ভব তা করাচ্ছেন। নিয়মিতভাবে তার আত্মীয়-স্বজনও বাসায় এসে খোঁজ রাখছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছেন। ডায়াবেটিসের পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাকে হুইলচেয়ারে চলাচল করতে হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ