শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটনকেন্দ্রে সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। হাওরের চারদিকে পানি বেড়ে যাওয়ায় তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (২০ মে) বিকেলে পর্যটন এলাকায় সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

তাহিরপুর উপজেলা প্রশাসন জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার প্রতিটি নদ-নদী, হাওর পানিতে টইটম্বুর। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। হাওরের পানিও উত্তাল রয়েছে। চলাচলকারী নৌকাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কারণে এই সতর্কতা জারি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, হাওরের পানি শান্ত না হওয়া পর্যন্ত ভ্রমণ খুব ঝুঁকিপূর্ণ। তাই এ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় ভালো আবহাওয়ার ক্ষেত্রেও নদী ও হাওরে ভ্রমণের সময় প্রত্যেক পর্যটককে সতর্কতা অবলম্বন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ