শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এবার ম*সজিদ, তাজমহল ও ঐতিহাসিক স্থাপনাগুলো চ*রমপন্থীদের লক্ষ্যবস্তু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ভারতে মুসলমানদের সাথে সাথে মুসলিম শাসনামলের মসজিদ, তাজমহল ও ঐতিহাসিক স্থাপনাগুলোও উগ্রহিন্দুত্ববাদীদের লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হয়েছে।

ভারতে, হিন্দু চরমপন্থীরা তাজমহলসহ মসজিদ এবং অন্যান্য ঐতিহাসিক ভবন ধ্বংস করতে চাইছে এবং এ বিষয়ে তারা দেশটির প্রধানমন্ত্রী, আদালত ও অন্যান্য উগ্রপন্থী সংস্থাগুলোর সহায়তা পাচ্ছে।

সংবাদ সংস্থার মতে, বর্তমানে সবচেয়ে বিপদজনক অবস্থায় আছে বারাণসীর শতাব্দী প্রাচীন জ্ঞানওয়াপি মসজিদ। এই মসজিদের অজুখানার ফোয়ারায় উগ্রহিন্দুরা শিবলিঙ্গের অবস্থান দাবি করছে।

অন্যদিকে, হিন্দু চরমপন্থী সংগঠনের প্রধান সঞ্জয় জুত দাবি করেছেন, তাজমহল শিবের উপাসনালয়ে তৈরি করা হয়েছে। প্রয়োজনে সেখানে মন্দিরের অস্তিত্ব প্রমাণ করতে তাজমহল ভেঙে ফেলা হবে।

এছাড়াও, মথুরার  কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ এবং নয়াদিল্লির  ১৩’শ শতাব্দীর কুতুব মিনারও চরমপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

উগ্রপন্থিদের দাবি, হিন্দুদের উপাসনালয়ের জায়গায় এসব ঐতিহাসিক তৈরি করা হয়েছে।

সূত্র: ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ