শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ইমরান খানের পক্ষ নিলেন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইউক্রেনে রুশ হামলা শুরুর দিনে মস্কো সফরে গিয়ে নিজ দেশে প্রশ্নের মুখে পড়েছিলেন ইমরান খান। অনেকেই মনে করেন, ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পেছনে এটা অন্যতম একটি কারণ। এখন এ বিষয়ে ইমরান খানের পক্ষলেন পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। নি

তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইউক্রেনে হামলা শুরুর বিষয়টি না জেনেই মস্কো সফরে গিয়েছিলেন। তার এই সফরের জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়া ঠিক হবে না। খবর ডনের।

গত ২৪ ফেব্রুয়ারি মস্কো সফরে যান ইমরান খান। ওই দিনই ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদিন শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। এর মধ্যে দেশের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ শুরুর দিনে মিত্র হিসেবে পুতিনের পাশে ছিলেন ইমরান। ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পাকিস্তানে পিএমএল-এন নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে নতুন জোট সরকার গঠিত হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ