মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’

মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা, দিশেহারা ৬৩ হাজার জেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদফতর এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভোলার সমুদ্রগামী ৬৩ হাজার জেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

সেখানে আরও বলা হয়, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ বলে জারিকৃত এ নিষেধাজ্ঞা সকল মৎস্য নৌযানকে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো। এর ব্যত্যয় ঘটলে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাত ১২টার পর থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। মৌসুম শুরুর মাত্র ১৯ দিনের মাথায় ফের মাছ ধরা বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়ছেন ভোলার এসব জেলে।

নির্দেশনা অনুযায়ী- মেঘনা-তেতুঁলিয়ার জেলেরা মাছ শিকার করতে পারলেও যেতে পারবেন না সাগরে। ফলে নিষেধাজ্ঞার চিন্তায় পরিবার-পরিজন নিয়ে কিভাবে দিনগুলো কাটাবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন সকলে।

এ দিকে উপকূলীয় মৎস্য আড়তে দেখা গেছে, সমুদ্রগামী জেলেরা জাল, ট্রলার ও ফিশিংবোর্ট নিয়ে সাগর থেকে নিজ নিজ ঘাটে ফিরতে শুরু করেছেন।

ভোলার চরফ্যাশন উপজেলার সাম্রাজ্য ঘাট এলাকার জেলে হোসেন মাঝি বলেন, আমরা সাগরে মাছ ধরি। কিন্তু ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকায় আমরা বেকার হয়ে পড়ব। ধার-দেনা করে দিন কাটাতে হবে।

সুলতান মাঝি ও আনোয়ার মাঝি বলেন, মাছ ধরা বন্ধ তাই সাগরে যেতে পারব না। আয়-ইনকাম কমে যাবে। পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় আছি। সরকার থেকে আর কিছু বেশি সহযোগিতা পেলে আমাদের সংকট দূর হতো।

জেলেরা জানান, একবার সাগরে গেলে তারা পাঁচ থেকে ১৫ দিন পর ঘাটে ফিরেন। আর এ সময়ে ধরা মাছগুলো বিক্রি করে তারা তিন থেকে পাঁচ লাখ টাকা পান। এখন মাছ ধরা বন্ধ হলে পুরোপুরি বেকার হয়ে পড়ছেন এসব লোক।

তাদের দাবি, শুধু সাগরেই মাছ ধরার ওপরে তাদের জীবন-জীবিকা নির্ভর করে। মাছ ধরা বন্ধ থাকলে তাদের আয়ও বন্ধ হয়ে যায়। তাই নিষেধাজ্ঞাকালে à