মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

চলছে হাইয়াতুল উলইয়ার বৈঠক, উপস্থিত আছেন যেসব ওলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের (তাকমীল) পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে বৈঠক চলছে।

এতে সভাপতিত্ব করছেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটায় ফল প্রকাশ করা হবে।

হাইআতুল উলইয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈঠকে যারা উপস্থিত হয়েছেন- আল্লামা সাজিদুল রহমান, আল্লামা ফরিদউদ্দিন মাসউদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামিদ, মুফতি রুহুল আমিন, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল হালিম বোখারী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজুসহ হাইআতুল উলইয়ার স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত হয়েছেন।

এবারের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯। ছাত্র সংখ্যা ১৫০৩৬, ছাত্রী ৯৮৯৩। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশর পরীক্ষার্থী সংখ্যা ২০৮৮৬। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ১৩২০। তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৯৭০। ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৭৬০। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার পরীক্ষার্থী সংখ্যা ৫৫৮। বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৪৩৫।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ