বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মেয়র খালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সিটি মেয়র।

তালুকদার খালেকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, ভাতিজি সুমাইয়া সুলতানা মেঘলা ও জামাই মঈনুল ইসলাম।

তালুকদার খালেক ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে তাকে।

উল্লেখ্য, গত ৭ মে তীব্র জ্বর, ডায়াবেটিস ও প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন নিয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেক। এর পর দিন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০২১ সালে মেয়রের প্রোস্টেট গ্ল্যান্ডে অপারেশন করা হয়েছিল। ওই অপারেশনের স্থানেই তার ইনফেকশন দেখা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ