বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যসংকট দেখা দিতে পারে : জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, যুদ্ধের কারণে দামের ঊর্ধ্বগতি দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলছে।

বুধবার (১৮ মে) নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, ইউক্রেনের রপ্তানি যদি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে না যায়, তবে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে; যা বছরের পর বছর ধরে চলতে পারে।

যুদ্ধ ইউক্রেনের বন্দর থেকে সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা দিয়ে একসময় প্রচুর পরিমাণে সূর্যমুখী তেলের পাশাপাশি ভুট্টা ও গমের মতো শস্য রপ্তানি করা হতো।

সংঘাত বিশ্বব্যাপী পণ্যের সরবরাহ হ্রাস করেছে এবং দাম বৃদ্ধি করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

গুতেরেস বলেন, এই যুদ্ধ 'অপুষ্টি, ব্যাপক ক্ষুধা এবং দুর্ভিক্ষ ছাড়াও লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, পৃথিবীতে এখন যথেষ্ট খাবার আছে যদি আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু আমরা যদি আজ এই সমস্যার সমাধান না করি, তাহলে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি মুখোমুখি হব।

তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের খাদ্য এবং রাশিয়া ও বেলারুশের উৎপাদিত সার বিশ্ব বাজারে পুনরায় না আসা পর্যন্ত খাদ্য সংকটের কোনো কার্যকর সমাধান নেই।

গুতেরেস আরও বলেন, খাদ্য রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 'নিবিড় যোগাযোগ' রাখছেন তিনি। সূত্র : বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ