শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

দাওরায়ে হাদীসের পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ঘোষণা করা হয়েছে।

আগামীকাল (১৯ মে) বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজধানীর ঢাকার যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসেস্থ বোর্ডের কার্যালয়ে দাওরায়ে হাদীসের ফল প্রকাশ উপলক্ষ্যে হাইআতুল উলইয়ার স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটির এক যৌথসভা আহ্বান করা হয়েছে।

বিষয়টি তথ্য নিশ্চিত করে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, সভায় দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল উপস্থাপন করা হবে। স্থায়ী কমিটির অনুমোদন সাপেক্ষে আগামীকাল বাদ জোহর এ বছরের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে, ইনশাআল্লাহ।

এবারের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯। ছাত্র সংখ্যা ১৫০৩৬, ছাত্রী ৯৮৯৩। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশর পরীক্ষার্থী সংখ্যা ২০৮৮৬। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ১৩২০। তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৯৭০। ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৭৬০।

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার পরীক্ষার্থী সংখ্যা ৫৫৮। বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৪৩৫। হাইআতুল উলইয়ার অধীনে মাদরাসাসমূহকে পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ছাত্র কেন্দ্র সংখ্যা ৯৩ টি। ছাত্রী কেন্দ্র সংখ্যা ১৩৮। প্রত্যেক কেন্দ্রে গড়ে ৪/৫ জন করে নেগরান থাকবেন। বড় কেন্দ্রগুলোতে ৩০ জন করে নেগরান থাকবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ