বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

কালিয়াকৈরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর কালিয়াকৈর উপজেলার নূর গ্রুপের রায়হান নিট কম্পোজিট কারখানায় আগুন লেগেছিল। সেই আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দেড় ঘণ্টা প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৮ মে) সকাল ১১টায় আগুন নিয়ন্ত্রণে বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

কারখানার শ্রমিকরা বলেন, ৫ তলার পুরোটা জুড়ে বিভিন্ন কার্টুন ও ফেব্রিক্সের গোডাউন। ওখানে কোন ধরনের বিদুৎ সংযোগ নেই। তারপরও কীভাবে আগুন লেগেছে এটা আমরা বলতে পারছি না। ফায়ার সার্ভিস ও আমাদের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেডের ৬টি ইউনিট একযোগে কাজ করে। পরে দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন কারখানার শ্রমিকেরা ডাম্পিংয়ের কাজ করছে। ৫ তলায় মালামালের গোডাউন ছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ